অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ নিয়ে সব সময় মুখিয়ে থাকে উপমহাদেশের সিনে দর্শক! নিজেদের দেশের সিনেমা অন্তত অস্কারের শর্টলিস্টে স্থান করে নেবে, এমন প্রত্যাশাও করেন কেউ কেউ! কিন্তু নিকট অতীতে এমন নজির নেই। সদ্য প্রকাশিত হলো এবারের ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ’-এর শর্টলিস্ট। ৯৫টি ছবির মধ্যে স্থান পেয়েছে ১৫টি দেশের সিনেমা। কিন্তু সেখানে নেই ভারত কিংবা বাংলাদেশের ছবি। মনোনয়ন পাওয়া ছবিগুলো হলো- ‘কুও ভ্যাদিস, আইদা?’ (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা), ‘দ্য মোল অ্যাজেন্ট’ (চিলি), ‘চারলাতান’ (চেক রিপাবলিক), ‘অ্যানাদার রাউন্ড’ (ডেনমার্ক), ‘টু অব আস’ (ফ্রান্স), ‘লা লোরোনা’ (গুয়েতেমালা), ‘বেটার ডেইজ’ (হংকং), ‘সান চিলড্রেন’ (ইরান), ‘নাইট অব দ্য কিংস’ (আইভরি কোস্ট), ‘আই অ্যাম নো লংগার হিয়ার’ (মেক্সিকো), ‘হোপ’ (নরওয়ে), ‘কালেকটিভ’ (রোমানিয়া), ‘ডিয়ার কমর্যাডস!’ (রাশিয়া), ‘অ্যা সান’ (তাইওয়ান), ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’ (তিউনিশিয়া)। ডকুমেন্টারি ফিচার বিভাগে ২৩৮টি থেকে ১৫টি বেছে নেওয়া হয়েছে। এছাড়াও ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট, মেকআপ ও হেয়ারস্টাইলিং, ওরিজিনাল স্কোর, অ্যানিমেটেড শর্টফিল্ম, লাইভ অ্যাকশন শর্টফিল্ম ও ভিজুয়াল এফেক্টস ক্যাটাগরির শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে।
×
