সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫ পিএম

প্রথম অধ্যায় : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

বহুনির্বাচনী

১. ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি, আদর্শ নিয়ে যে বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয় তাকে কী বলা যায়?

ক. অরাজক পরিস্থিতি                    খ. অর্থনৈতিক সংকট

গ. সংহতির সংকট            ঘ. সামাজিক সংকট

২. দ্বি-জাতি তত্ত্বের প্রধান প্রবক্তা কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. শেরে বাংলা এ কে ফজলুল হক

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. মাওলানা ভাসানী

৩. ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’ কে বলেছিলেন?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্                 খ. আবুল ফজল

গ. মুনীর চৌধুরী                           ঘ. জে সি দেব

৪. ‘পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু’ কে ঘোষণা করেন?

ক. ধীরেন্দ্রনাথ দত্ত                        খ. মোহাম্মদ আলী জিন্নাহ

গ. লিয়াকত আলী খান                   গ. খাজা নাজিমউদ্দীন

৫. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ              খ. লিয়াকত আলী খান

গ. খাজা নাজিমউদ্দীন                     ঘ. ধীরেন্দ্রনাথ দত্ত

৬. পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন কে?

ক. ধীরেন্দ্রনাথ দত্ত                        খ. মোহাম্মদ আলী জিন্নাহ

গ. লিয়াকত আলী খান       ঘ. খাজা নাজিমউদ্দীন

৭. পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাবের বিরোধিতা করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ              খ. লিয়াকত আলী খান

গ. খাজা নাজিমউদ্দীন                    ঘ. ধীরেন্দ্রনাথ দত্ত

৮. তৎকালীন পাকিস্তানের মোট জনসংখ্যা কত ছিল?

ক. সাড়ে ৬ কোটি             খ. ৬ কোটি ৯০ লাখ

গ. ৪ কোটি ৪০ লাখ                     ঘ. ৩ কোটি ৩২ লাখ

৯. তৎকালীন পাকিস্তানের মোট জনসংখ্যার কতজন বাঙালি ছিলেন?

ক. সাড়ে ৬ কোটি             খ. ৬ কোটি ৯০ লাখ

গ. ৪ কোটি ৪০ লাখ                     ঘ. ৩ কোটি ৩২ লাখ

১০. ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. লিয়াকত আলী খান                   খ. খাজা নাজিমউদ্দীন

গ. নুরুল আমিন                ঘ. হাবিবুল বাহার

১১. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ২১শে ফেব্রুয়ারির মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন

i. গাজীউল হক   ii. আবদুল মতিন  iii. আবুল বরকত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১২. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ২১ ফেব্রুয়ারির মিছিলে গুলি চালালে ঘটনাস্থলেই শহীদ হন

i. রফিক উদ্দীন   ii. আবদুল জব্বার   iii. আবুল বরকত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii     গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৩. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে মারা যান

i. শফিউর রহমান   ii. কিশোর ওলিউল্লাহ iii. আবদুস সালাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৪. শহীদদের উদ্দেশ্যে কত তারিখে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা শহীদ মিনার তৈরি করে?

ক. ২২শে ফেব্রুয়ারি                      খ. ২৩শে ফেব্রুয়ারি

গ. ২৪শে ফেব্রুয়ারি                      ঘ. ১লা মার্চ

১৫. অস্থায়ী শহীদ মিনারের স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয় কত সালে?

ক. ১৯৫২               খ. ১৯৫৩      গ. ১৯৬৩       ঘ. ১৯৬৯

উত্তর

১. গ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. গ, ১০. গ, ১১. ক, ১২. ঘ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত