গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার, গ্রিন অরচার্ড হোটেল অ্যান্ড রিসোর্টস ও সানসেটবেÑ এই তিন প্রতিষ্ঠান কক্সবাজারের সাবরং ট্যুরিজম পার্কে পর্যটন স্থাপনাসহ অত্যাধুনিক পাঁচতারকা হোটেল নির্মাণ করবে। এ লক্ষ্যে গতকাল তিন প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করে। বেজা বিজ্ঞপ্তিতে জানায়, সাবরং ট্যুরিজম পার্কে ইতিমধ্যে ১২টি প্রতিষ্ঠানের বিনিয়োগ অনুমোদন পেয়েছে, যার মাধ্যমে ২৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে এবং দশ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
