ওরিক্স বায়ো-টেককে সামিট টেকনোপলিসের প্লট হস্তান্তর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৮ এএম

সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামিট টেকনোপলিস,  ত্রিপক্ষীয় চুক্তি সইয়ের মাত্র ৬ মাসের ব্যবধানে প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট স্থাপনে ওরিক্স বায়ো-টেককে  ২৫ একর  রেডি প্লট হস্তান্তর করেছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এ এন এম সফিকুল ইসলাম, উপ-পরিচালক মো. মাহফুজুল কবির প্রমুখ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সামিট টেকনোপলিস দেশের প্রথম বায়োটেকনোলজি প্ল্যান্ট স্থাপনে অতিরিক্ত ৫ দশমিক ১৪ কোটি টাকা বিনিয়োগ করে। বায়ো-টেক খাতে বাংলাদেশে এই ৩০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট গাজীপুরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক ২-এ  স্থাপিত হবে।

ওরিক্স বায়ো-টেক চীনের ওরিক্স বায়ো-টেক  হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান। এই প্রকল্পে প্রায় দুই হাজার বিজ্ঞান স্নাতকোত্তরদের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। প্ল্যান্টটি ২০২৩ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত