হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৭ পিএম

একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গতকাল রবিবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল।

এ কারণে কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল।

ছুটি শেষে আজ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

একই সঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত