প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছর প্রায় ৫৭ লাখ কৃষকের মধ্যে ৩৭২ কোটি টাকার প্রণোদনা বিতরণ করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, মোট ২৩ লাখ ৬৪ হাজার বিঘা জমি এ কর্মসূচির আওতায় এসেছে। করোনাভাইরাস মোকাবিলা ও বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং উৎপাদন বাড়াতে এ প্রণোদনা দেওয়া হয়েছে। এর আওতায় বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বরাদ্দ থেকে এ প্রণোদনা দেওয়া হয়। ৩৭২ কোটি টাকার মধ্যে করোনাভাইরাস ও বন্যার ক্ষয়ক্ষতি পোষাতে দেওয়া হয়েছে ১১২ কোটি টাকার প্রণোদনা।
×
