ডিআইইউ উপাচার্য অধ্যাপক মোহসীন মারা গেছেন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫১ এএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য অধ্যাপক ড. কে এম মোহসীন ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক মোহসীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের প্রথিতযশা শিক্ষক, প্রখ্যাত ইতিহাসবিদ ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি ঢাবির ইতিহাস বিভাগের চেয়ারপারসন ও কলা অনুষদের ডিন এবং বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। ড. মোহসীন ১৯৩৮ সালের ৭ মে রাজবাড়ীর পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত