এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান নূর। একই সঙ্গে গ্রুপের নতুন কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সারা যাকের। গত ১৮ ফেব্রুয়ারি গ্রুপের পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে তারা যথাক্রমে ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ব্যাপারে আসাদুজ্জামান নূর বলেন, এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এমন সুবর্ণ অতীত এবং অসীম সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রদান আমার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এই দায়িত্ব পালনের জন্য আমার ওপর যারা আস্থা রেখেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
সারা যাকের বলেন, ‘দেশের যোগাযোগমাধ্যম খাতে এশিয়াটিক থ্রিসিক্সটি বিভিন্ন উল্লেখযোগ্য কাজ এবং দায়িত্বশীল কর্মপরিধির মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ৫০ বছরের অধিক সময়ের যাত্রায় আমাদের অর্জন নিজেদের জন্যই নতুন মাপকাঠি তৈরি করেছে, যা কেবল ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের মাধ্যমেই উত্তরণ সম্ভব।’ বিজ্ঞপ্তি
