বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে নিয়োগ

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০১:৪১ পিএম

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪২টি পদে মোট ১৩৯ জনকে নিয়োগ দেবে।

পদের নাম ও সংখ্যা: মহাব্যবস্থাপক-১, আঞ্চলিক পরিচালক-১, উপমহাব্যবস্থাপক-৯, সহকারী মহাব্যবস্থাপক-২, ব্যবস্থাপক-৩, উপনিয়ন্ত্রক-১, উপপ্রধান প্রকৌশলী-২, উপব্যবস্থাপক-১০, বিশেষজ্ঞ-২,  সহকারী প্রধান নিরীক্ষা কর্মকর্তা-১, নির্বাহী প্রকৌশলী-২, সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ)-১, সহযোগী অনুষদ সদস্য-৩, ডেটা অ্যানালিস্ট-১, প্রযুক্তি কর্মকর্তা-১, পরিকল্পনা কর্মকর্তা-১, সম্প্রসারণ কর্মকর্তা-২০, প্রমোশন কর্মকর্তা-১৬, প্রশাসনিক কর্মকর্তা-২, গবেষণা কর্মকর্তা-১, জরিপ ও তথ্য কর্মকর্তা-১, হিসাবরক্ষণ কর্মকর্তা-৩, অডিট অফিসার-১, লাইব্রেরিয়ান-১, সহকারী অনুষদ সদস্য-২, কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা-১, ড্রাফটম্যান-১, কারিগরি কর্মকর্তা-২, হিসাব সহকারী-১, নিরীক্ষা সহকারী-২, ক্যাশিয়ার-২, নিরাপত্তা পরিদর্শক-২, স্টোর সহকারী-১, মাননিয়ন্ত্রণ সহকারী-২, ক্লিনিক্যাল সহকারী-১, ক্রাফটম্যান-১, নকশা সহকারী-১, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৫, রিসিপশনিস্ট-২, টেলিফোন অপারেটর-৫, ডার্করুম সহকারী-১, ডেসপাচ রাইডার-১।

আবেদন শুরুর সময় : ০৮ মার্চ ২০২১ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।

আবেদনের শেষ সময় : ০৭ এপ্রিল ২০২১ তারিখ বিকাল ০৫টায় শেষ হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে ((http://bscic.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত