বনানীতে শহীদ যায়ান চৌধুরী পার্কের উদ্বোধন

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০১:৪২ এএম

রাজধানীর বনানী ১ নম্বর রোডে শহীদ যায়ান চৌধুরী মাঠ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পার্কটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস; এফবিসিসিআইর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে আমরা বিচারপতি সাহাবুদ্দীন পার্ক, উদয়াচল পার্ক উদ্বোধন করেছি। সেখানে সবাই খেলতে আসে, কোনো ধরনের বাধা নেই। আমরা মাঠ ও পার্কগুলো সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করছি।’

মশার উপদ্রব সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, মশা এই মুহূর্তে আমাদের জন্য বড় ‘থ্রেটেনিং’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত