বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জাকির হোসেন চৌধুরী। গত রবিবার এক কর্মচারী নির্দেশে তাকে পদোন্নতি দিয়ে মানবসম্পদ বিভাগ-১-এ সংযুক্ত করা হয়। এর আগে তিনি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে কর্মরত ছিলেন।
একই দিন কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান ঢালী। পদোন্নতি দিয়ে তাকে মানবসম্পদ বিভাগে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদোন্নতির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরে একই বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
