প্রতিবন্ধী সেবাকেন্দ্র

রাজস্বকরণের দাবি কর্মকর্তা কর্মচারীর চাকরি

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০৪:০১ এএম

প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রে চাকরি রাজস্বকরণের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সারা দেশের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘চাকরি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০১০ সালের ২ এপ্রিল প্রধানমন্ত্রী প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপি সেবা পৌঁছে দেওয়ার জন্য ৩২টি মোবাইল থেরাপিভ্যান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাদানের ফলে সাফল্য অর্জনের হার অনেক বেশি। প্রতিটি সেবা ও সাহায্যকেন্দ্রে ১২ জন জনবলের পদ রয়েছে। সেই হিসেবে ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রে ১ হাজার ২৩৬ জনবলের পদ রয়েছে। এসব কেন্দ্রের জনবল সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হলেও দীর্ঘদিন ধরে কোনো প্রকার ইনক্রিমেন্ট, ভাতা নেই। ফলে একই বেতন ও ভাতায় কর্মরত আছেন তারা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত