‘প্রিমিয়ার ব্যাংক ষষ্ঠ ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২১’ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১২-১৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই শিক্ষামেলা উদ্বোধন করেন। এ সময় প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ, এক্সপোর আয়োজক কমিটি ফ্যাকড-ক্যাব প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক (হ্যাপী) প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম বলেন, উচ্চশিক্ষায় বিদেশে পড়তে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছেন। ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত টিউশন ফি পাঠানোসহ অন্যান্য সেবা নিশ্চিত করছে প্রিমিয়ার ব্যাংক।
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে এই এডুকেশন এক্সপোর আয়োজন করে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব)।
দেশের ৪৬টি কনসালট্যান্সি প্রতিষ্ঠানের উপস্থিতিতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশসহ বিশে^র ৩০০টির বেশি বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিরা মেলায় অংশ নেন। বিজ্ঞপ্তি।
