লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার এক মেইল বার্তায় ভারতের প্রধানমন্ত্রী তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বলে এলডিপি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক নরেন্দ্র মোদি।’ এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। রাতে দেশ রূপান্তরকে অলি আহমেদ বলেন, ‘জবাবে আমিও ভারতের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’ তিনি বলেন, ‘আজ স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা, সুষ্ঠ এবং অবাধ নির্বাচন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে।
