প্রতিবন্ধী কোটায় চাকরি ফিরে পেতে ব্যাংকারের আবেদন

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৭:০৪ পিএম

মানবিক কারণে প্রতিবন্ধী কোটায় চাকরি ফিরে পাওয়ার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ব্যাংকটির সাবেক এভিডি আলী আরশাদ।

রবিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই আবেদন করেন।

লিখিত বক্তব্যে আলী আরশাদ বলেন, তিনি ২০১৫ সালের ১৫ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি এভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জানান, করোনা সংক্রমণজনিত মন্দার কারণে ব্যাংক কর্তৃপক্ষ ব্যয় কমাতে গিয়ে তিনিসহ অন্তত ৫০ জনকে ইস্তফা দিতে বলেছেন। ওই অবস্থায় বাধ্য হয়ে তিনিও ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পর একটি দুর্ঘটনায় পড়ে তার বাম চোখ নষ্ট হয়ে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে পড়েছেন।

তিনি এ অবস্থায় প্রতিবন্ধী কোটায় চাকরি ফিরে পেতে ব্যাংক কর্তৃপক্ষের আছে আবেদন করেন। দফায় দফায় যোগাযোগ করার পরও ব্যাংক কর্তৃপক্ষ আবেদনে সাড়া দিচ্ছে না। এই অবস্থায় তিনি চাকরি ফিরে পেতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত