বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

১৭ মার্চ সারা দেশে মার্কেট-দোকান বন্ধ রাখার ঘোষণা

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০২:৫৪ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আগামী বুধবার (১৭ মার্চ) সারা দেশে বিপণিবিতান বা মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।  গত শনিবার অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভব হলে ওই দিন মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকানমালিকদের অনুরোধ জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত