নোয়াগাঁওয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ২২ জন কারাগারে

আপডেট : ১৯ মার্চ ২০২১, ১১:১৫ পিএম

সুনামগঞ্জের শাল্লার উপজেলা নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ২২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার সন্ধ্যা ৭টায় গ্রেপ্তার ২২ আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাল্লা জোনের বিচারক বেগম ইসরাত জাহানের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ। 

এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ ও গ্রামবাসী বাদী হয়ে দেড় হাজারের বেশি আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত