৫৪ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি

ঢাকা থেকে তিস্তা বাসদের লংমার্চ শুরু

আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:৫২ এএম

দেশে প্রবহমান তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে তিস্তা অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতারা বলেন, নদীগুলোই বাংলাদেশের প্রাণপ্রবাহ। কিন্তু আন্তর্জাতিক সব আইন ও নীতি লঙ্ঘন করে ভারতের ৫৪টি নদীর উজানে বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ার ‘আগ্রাসী’ তৎপরতার ফলে পানির প্রবাহ কমে গেছে।

বক্তারা বলেন, চীন, নেপাল, ভুটান ও ভারত থেকে আসা নদীগুলো বাংলাদেশে প্রবেশ করে জালের মতো ছড়িয়ে গেছে। মানবদেহের শিরা-উপশিরার মতো ছড়িয়ে থাকা নদী ও পলি দিয়ে গঠিত বাংলাদেশ রাষ্ট্রটি আজ পানির অভাবে মরুকরণের হুমকির মুখে। এই অভাব প্রাকৃতিক কারণে নয়, মানুষের সৃষ্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত