শাল্লার গ্রামে হেফাজত সমর্থকদের হামলা

দেশজুড়ে বিক্ষোভ চলছেই দুই মামলায় গ্রেপ্তার ২২

আপডেট : ২০ মার্চ ২০২১, ০১:৪৪ এএম

সুনামগঞ্জের শাল্লার সংখ্যালঘু গ্রাম নোয়াগাঁওয়ে হামলার ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়ে গ্রামছাড়াদের অনেকেই এখনো বাড়ি ফেরেননি। পুরুষরা ঘরবাড়ি দেখাশোনার জন্য বাড়ি ফিরলেও নারী ও শিশুদের বাড়ি নিয়ে আসেননি অনেকে। হামলার ওই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে ১৫০০ জনকে আসামি করে থানায় আলাদা দুটি মামলা হয়েছে। মামলার পর ওইদিন রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নোয়াগাঁও গ্রামে ওই হামলার প্রতিবাদে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত