দিনাজপুরের পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় চয়ন মোল্লা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার্বতীপুর উত্তর পশ্চিম সম্প্রসারন প্রকল্প হ্যাচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চয়ন মোল্লাকে দ্রুত গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত চয়ন মোল্লা পার্বতীপুর শহরের হলদীবাড়ী রেল কলোনির বাসিন্দা।
পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
