গোয়ালন্দে চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলায় গ্রেপ্তার ১

আপডেট : ২১ মার্চ ২০২১, ০৭:০৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি আব্দুর রহমান মন্ডলের ওপর সন্ত্রাসী হামলায় তার চাচাত ভাই আরিফ মন্ডল বাদী হয়ে শনিবার মামলা করেছেন।

গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে প্রধান আসামি করে মোট ১৬ জন ও অজ্ঞাতনামা আরো পাঁচ-সাতজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় এ মামলায় দায়ের হয়। এজহারভুক্ত ছয় নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এজহার ভুক্ত আসামিরা হলেন শফিকুল ইসলাম সুজ্জল, মুনছুর বেপারী, এবিএম বাতেন, সজিব, জীবন, লিয়াকত হোসেন, গৌতম, নাবিল, রাজ্জাক, শাওন মন্ডল, মাসুদ মোল্লা, রুবেল, মোস্তফা, রাকিব প্রামানিক, বাবু মোল্লা ও শামীম।

এজহার সূত্রে জানা গেছে, শুক্রবার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় সভা শেষে প্রয়োজনীয় কিছু ওষুধ কিনে ভাগিনা কাউছার ফকিরের মোটরসাইকেলে করে দৌলতদিয়া বেপারি পাড়ার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন আব্দুর রহমান মন্ডল। এসময় ঘোনা পাড়া নামক স্থানে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আব্দুর রহমানকে মারাত্মক জখম করে। এসময় বিদ্যুৎ ছিল না। চিৎকার শুনে স্থানীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে যান এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর  জানান, হামলার ঘটনায় আব্দুর রহমান মন্ডলের চাচাতো ভাই আরিফ মন্ডল বাদী হয়ে শনিবার ১৬ জনের নাম উল্লে করে ও অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত ছয় নম্বর আসামি লিয়াকত হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত