হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এ বছর একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে ভূষিত হয়েছেন। তাই গতকাল রবিবার বিকেলে মির্জাপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সাংসদ, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি।
