আশুলিয়ায় রূপায়ণের স্বাধীনতা আবাসন মেলা শুরু

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১২:২২ এএম

আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের বিপরীতে স্বাধীনতা আবাসন মেলার আয়োজন করে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। গতকাল মঙ্গলবার থেকে এই মেলা শুরু হয়েছে, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিনিয়র জিএম (সেলস) মুহাম্মদ রায়হান দিলশাদ, জিএম (সেলস) শওকত আহমেদ, রূপায়ণ গ্রুপের হেড অব মার্কেটিং তাজিব আলীসহ রূপায়ণ গ্রুপের মার্কেটিং ও সেলস বিভাগের কর্মকর্তারা।

রূপায়ণ ভূইয়া এম্পোরিয়ামে অনুষ্ঠিত এই স্বাধীনতা আবাসন মেলায় রয়েছে আকর্ষণীয় অফার। এই মেলা থেকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সব পণ্য এককালীন মূল্যে অথবা সহজ কিস্তিতে ক্রয় করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত