অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ২১ মার্চের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলামকে পদোন্নতি প্রদানপূর্বক একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে। খাইরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে অফিসার হিসেবে বিএইচবিএফসিতে যোগদান করেন। যোগদানের পর তিনি মাঠপর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেন।
×
