মুক্তিযুদ্ধের গল্প শুনল শিক্ষার্থীরা

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১১:৩৪ পিএম

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের কণ্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মাগুরা জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর। এ অনুষ্ঠানে শিশুদের মুক্তিযুদ্ধে নিজেদের বীরত্বগাথা গল্প শোনান মাগুরার বীর মুক্তিযোদ্ধা আবদুল ফাত্তাহ, মুন্সি রেজাউল ইসলাম, আবদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, সদর থানার ওসি জয়নাল আবেদীন, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত