২ নেতার বিরুদ্ধে পাটমন্ত্রীর পক্ষে মামলা

রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ-মানববন্ধন

আপডেট : ২৬ মার্চ ২০২১, ০১:৩৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কায়েতপাড় ইউনিয়নের ইছাখালী এলাকায় এ কর্মসূচি পালন করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে এ ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। এর আগে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গত মঙ্গলবার পাটমন্ত্রীর পক্ষে তার প্রতিষ্ঠানের ম্যানেজার (অ্যাডমিন) মোজাম্মেল হক বাদী হয়ে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আশফাকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জেমিনের বিরুদ্ধে এ মামলা করেন।

সভায় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মুন্না, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া সজিব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত