ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১০:২২ পিএম

১৯ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল শনিবার বিকেলে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা ছাত্রদলের কমিটিতে থাকা ১৩ সদস্যসহ ছাত্রদলের অন্য নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্যে দেন নাহিদ হাসান ভুইয়া, মাছুম বিল্লাহ, মেহেদী হাসান মিঠু প্রমুখ। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, মোটা অংকের অর্থের বিনিময়ে বিবাহিত, ছাত্রলীগ কর্মী ও বিতর্কিতদের এ কমিটিতে স্থান দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন,  যেহেতু কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি হয়েছে, তাই আমি এর সঙ্গে একাত্মতা পোষণ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত