সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতাল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও নাশকতার ঘটনায় পৃথক ছয়টি মামলা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ বাদী হয়ে পাঁচটি ও র্যাব বাদী হয়ে একটি মামলা করে। ছয়টি মামলায় তিন হাজার জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পাঁচটি মামলার মধ্যে চারটি সন্ত্রাস দমন আইনে আর একটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ। সোমবার রাতে মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। এসব মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে র্যাব ও পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।
পুলিশের পাঁচ মামলায় ১২৫ থেকে ১৩০ জনের নাম উল্লেখ আর দুই হাজার থেকে আড়াইহাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
