কেরানীগঞ্জ গণহত্যা দিবস আজ

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১২:০৬ এএম

আজ ২ এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস। কেরানীগঞ্জের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাত। একাত্তরের এ রাতে হানাদার বাহিনীর হাতে কেরানীগঞ্জের পাঁচ হাজার মানুষ শহীদ হন। ২৫ মার্চ কালরাতে রাজধানীর নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানিদের বর্বরোচিত হামলার পর দ্বিতীয় দফায় ২ এপ্রিল খানসেনারা হামলা চালায় ঘুমন্ত কেরানীগঞ্জবাসীর ওপর।

এ রাতের কথা স্মরণ করে আজও শিউরে ওঠেন কেরানীগঞ্জের মানুষ। ১৯৭১ সালের এ রাতে পাকিস্তানি হায়নার দল মেশিনগান, মর্টার আর ভারী যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে কেরানীগঞ্জের ঘুমন্ত বেসামরিক লোকজনের ওপর। কিছু বুঝে ওঠার আগেই কেরানীগঞ্জ এক রক্তাক্ত জনপদে পরিণত হয়। সে রাতে কেরানীগঞ্জের জিনজিরা, নজরগঞ্জ, ভাংনা, আগানগর, নেকরোজবাগ, পটকাজোর, কালিন্দীসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে চলে হত্যাযজ্ঞ। সেই হত্যাযজ্ঞে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ-শিশু শহীদ হন।

দেশ স্বাধীনের পর একাধিকবার মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করা হয়েছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও ২ এপ্রিল হানাদারদের হাতে কেরানীগঞ্জের শহীদদের তালিকা কোনো সরকার বা সামাজিক প্রতিষ্ঠান করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত