প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ
প্রযুক্তির গুরুত্ব
বহুনির্বাচনী
১. ব্যবসাক্ষেত্রে আইসিটির মাধ্যমে যেসব কাজ করা সম্ভব তা হলো
i. পণ্যের বাজার বিশ্লেষণ
ii. প্রতিদ্বন্দ্বী পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ
iii. পণ্যের বাজার সংকোচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
কামাল সাহেব একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। ফলে তাদের নিজেদের মধ্যে সংস্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থা থাকার কারণে সব দপ্তর একসঙ্গে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করছে।
২. কামাল সাহেবের প্রতিষ্ঠানে সংস্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থাটি কী?
ক. ইন্টারনেট খ. ফ্যাক্স
গ. ইন্ট্রানেট ঘ. লোকাল টক
৩. ওই প্রতিষ্ঠানে নিজস্ব নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রয়োজন
i. সার্ভার কম্পিউটার ii. রোবট
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. বর্তমানে সরকারি দপ্তরগুলো জনগণের মতামত গ্রহণ করে কীসের মাধ্যমে?
ক. কলসেন্টার খ. ইন্টারনেট
গ. ফ্যাক্স ঘ. ইন্ট্রানেট
৫. বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা কত?
ক. ১২ কোটি খ. সাড়ে ৯ কোটি
গ. ১০ কোটি ঘ. সাড়ে ১০ কোটি
৬. সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও কুশলী প্রয়োগ কোনটি?
ক. জনগণের কাছ রেডিও পৌঁছে দেওয়া
খ. জনগণের কাছে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া
গ. জনগণের কাছে মোবাইল পৌঁছে দেওয়া
ঘ. জনগণের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়া
৭. বর্তমানে দেশের জমিজমা-সংক্রান্ত দলিল সহজে সংগ্রহ করা যায় কোথা থেকে?
ক. কলসেন্টার খ. ওয়েবসাইট
খ. রেডিও সেন্টার ঘ. ই-সেবা কেন্দ্র
৮. বর্তমানে বাংলাদেশের কয়টি জেলার ই-সেবা কেন্দ্র থেকে জমিজমার দলিল সংগ্রহ করা যায়?
ক. ৬১ খ. ৬২ গ. ৬৩ ঘ. ৬৪
৯. বাংলাদেশ সরকারের ই-বুক ওয়েবসাইটে পাঠ্যপুস্তকের সংখ্যা কত?
ক. ২০০ বেশি খ. ৩০০ বেশি
গ. ৪০০ বেশি ঘ. ৫০০ বেশি
১০. জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা সেবাকেন্দ্রের নাম কী?
ক. ই-মেডিসিনবিডি খ. ই-মেডিসিন
গ. টেলিমেডিসিন ঘ. মেডিসিন
১১. বাংলাদেশের সরকারি নিবন্ধনের প্রতিষ্ঠানের নাম কী?
ক. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
খ. বাংলাদেশ উন্নয়ন বোর্ড
গ. এডুকেশন বোর্ড বাংলাদেশ
ঘ. রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস
১২. তথ্যপ্রযুক্তির কারণে আমাদের দেশে পাওয়া নাগরিক সেবা হলো
i. ই-পর্চা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. টেলিমেডিসিন কী?
ক. ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্যসেবা
খ. টেলিফোনের সাহায্যে চিকিৎসাসেবা
গ. কম্পিউটারের মাধ্যমে চিকিৎসা
ঘ. কম্পিউটার ব্যবহার করে স্বাস্থ্যসেবা
১৪. বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমে এসেছে কীসের কারণে?
ক. রোগ প্রতিরোধক টিকা
খ. রোগ প্রতিরোধক মেডিসিন
গ. টেলি-মেডিসিন
ঘ. ই-মেডিসিন
১৫. মানুষের জিনোম রহস্যভেদ করা হয়েছে কীসের সাহায্যে?
ক. জৈব প্রযুক্তি
খ. নির্মাণ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঘ. উৎপাদন প্রযুক্তি
১৬. কীসের সাহায্যে মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের অস্বাভাবিকতা নির্ণয় করা হয়?
ক. কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যানার
খ. এক্স-রে
গ. ইসিজি
ঘ. ক্রায়োসার্জারি
১৭. তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে ভবিষ্যতের চিকিৎসা পদ্ধতিতে
i. যেকোনো রোগের কারণ বের করে সেটাকে অপসারণ করা যাবে
ii. প্রত্যেকটা মানুষের জন্য আলাদা করে শরীরের উপযোগী ওষুধ তৈরি করা যাবে
iii. হাজার মাইল দূরে থেকেও সার্জনরা রোগীর অপারেশন করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ঘ, ৯. ঘ, ১০. গ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ
