সোনালী ব্যাংকে ন্যায়পাল অফিসের কার্যক্রম শুরু

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১২:২৮ এএম

সোনালী ব্যাংকের সব কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত ও শুদ্ধাচার প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে ন্যায়পালের কার্যক্রম শুরু হলো। ব্যাংকের পর্ষদ  চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ন্যায়পাল কার্যক্রম উদ্বোধন করেন। পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম কামরুল ইসলাম হুইসাল ব্লোয়ার্স ন্যায়পালের দায়িত্ব নেন। এ কে এম কামরুল ইসলাম ২০১৬ সালে সোনালী ব্যাংক পর্ষদে যোগ দেন। ২০২০ সালে পুনঃনিয়োগপ্রাপ্ত হন। তিনি সোনালী ও জনতা দুই ব্যাংকে পরিচালনা পর্ষদের সদস্য থাকাকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদে চলতি বছরের জানুয়ারিতে এই হুইসেল ব্লোয়িং নীতিমালা-২০২১ অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত