রিয়েলমি ৮ প্রো ও রিয়েলমি সি ২১ বাজারে

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১২:২৯ এএম

রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে এনেছে রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি সি২১- দুটি স্মার্টফোন। রিয়েলমি ৮ প্রোর ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে ধারণকৃত ছবির এক প্রদর্শনীর মধ্য দিয়ে উন্মোচন করা হয় স্মার্টফোনটি।

রিয়েলমি ৮ প্রো ৮ জিবি র‌্যাম+১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি ইনফিনিট ব্লু এবং ইনফিনিট ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে ২৭ হাজার ৯৯০ টাকায়। আর রিয়েলমি সি২১ ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এই দুই রঙে ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯৯০ টাকায়। পাশাপাশি, সি২১-এর ৩+৩২ জিবি ভ্যারিয়েন্টটি খুব শিগগিরই সারা দেশে পাওয়া যাবে।

ক্রেতারা রিয়েলমি ৮ প্রো রিয়েলমি ব্র্যান্ডশপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ৩-৯ এপ্রিল। প্রি-অর্ডারের সঙ্গে মিলবে লিমিটেড এডিশন গিফট বক্স, ব্যাগ, ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। প্রি-অর্ডার করা যাবে e https://rebrand.lz/Pre_Order_ realme_8Pro w  লিংকে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত