হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, সাবেক মহাসচিব প্রয়াত নূর হুসাইন কাসেমীসহ ২৪ নেতা ও ৩০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে গতকাল রবিবার এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয় আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থাটি। চিঠিতে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের পর থেকে কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে তার সুস্পষ্ট তথ্য চাওয়া হয় ব্যাংকগুলোর কাছে।
হেফাজতের আমির ও মহাসচিব ছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি মুরি হোসাইন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ ইমাম ও মুসল্লি ঐক্য পরিষদের নেতা মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, মাওলানা আব্দুল আলীম সাইফি, মাওলানা আব্দুল হক, বি-বাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার পরিচালক আল্লামা সাজিদুর রাহমান, বি-বাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি মোবারক উল্লাহ, একই মাদ্রাসার শিক্ষা সচিব আল্লামা আশেক এলাহী, বি-বাড়িয়া ইসলামপুর মাদ্রাসার পরিচালক মাওলানা বোরহান উদ্দিন কাশেমী, বিবাড়িয়া সৈয়দুন্নেসা মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ইদ্রিস, বি-বাড়িয়া অষ্টগ্রাম বাজার মাদ্রাসার পরিচালক মাওলানা বোরহান উদ্দিন, আশুগঞ্জ বেড়তলা মাদ্রাসার পরিচালক হাফেজ জোবায়ের আহাম্মদ আনসারী, সরাইল উচালিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো. জহিরুল ইসলাম, বি-বাড়িয়া দারমা মাদ্রাসার পরিচালক মাওলানা মেরাজুল হক কাশেমী, বি-বাড়িয়া নাটাই দক্ষিণ বিরাসার মাদ্রাসা পরিচালক মাওলানা মো. আবু তাহের, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র সভাপতি মাওলানা মো. জিয়াউদ্দিন জিয়ার ব্যাংক হিসাব থাকলে তাতে কী পরিমাণ লেনদেন হয়েছে তার তথ্য চেয়েছে বিএফআইইউ।
উল্লিখিত ওই ২৪ ব্যক্তির ব্যাংক হিসাবের বাইরে ৩০টি মাদ্রাসার ব্যাংক হিসাবের লেনদেন তথ্যও জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের ১১টি মাদ্রাসা। এগুলো হলো সানারপাড় জামিয়াতুল আবরার হাফিজিয়া মাদ্রাসা, সিদ্ধিরগঞ্জের মা. হাদুশ শাইখ ইদরীম আল ইসলামী, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম, আশরাফিয়া মহিলা মাদ্রাসা, আল জামিয়াতুল ইসলামিয়া নূরুল কোরআন মাদ্রাসা, আব্দুল আলী দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসা, ইফয়জুল উলূম মুহিউচ্ছুন্নাহ আরাবিয়্যাহ, ভুইয়াপাড়া জামিয়া মুহাম্মদীয়া মাদ্রাসা, জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসা, মারকাজুল তাহরিকে খাতমি নবুওয়াত কারামাতিয়া মাতালাউল উলুম মাদ্রাসা ও নুরে মদিনা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো সব সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থিত।
এছাড়া রয়েছে চট্টগ্রামে হাটহাজারী এলাকার ৫টি মাদ্রাসা। এগুলো হলো জামিয়া আহমদিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম বড় মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ, জামিয়া ইসলামিয়া ক্বাসেমুল উলুম, জামিয়া হামিদিয়া নাছেরুল ইসলাম ও মাদ্রাসা মাহমুদিয়া মদিনাতুল উলূম। ফটিকছড়ি এলাকার চার মাদ্রাসা। এগুলো হলো বাবুনগর আজিজুল উলূম মাদ্রাসা, আল জামিয়াতুল কোরআনিয়া তালিমুদ্দিন হেফজখানা, নাজিরহাট আল জামেয়াতুল আরাবিয়া নাসিরুল ইসলাম মাদ্রাসা ও উত্তর নিশ্চিতপুর এলাকার তালীমুল কোরআন বালক-বালিকা মাদ্রাসা। পটিয়া এলাকার আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা, হাফেজিয়া তালীমুল কোরআন মাদ্রাসা, আশিয়া এমদাদুল উলুম মাদ্রাসা। ভুজপুর এলাকার উত্তর বারমাসিয়া হাফেজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, দাতমারা তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, সিরাজুল উলুম মাদ্রাসা, আল জামিয়া ইসলামিয়া এমদাদুল ইসলাম মাদ্রাসা কাজিরহাট, আল মাহমুদিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা এবং আল মাদ্রাসাতুল ইসলামিয়া আ-আরবিয়া হেবজখানা।
