রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ারের নির্মাণকাজ উদ্বোধন

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১১:২৯ পিএম

সম্প্রতি মতিঝিলের প্রাণকেন্দ্রে রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ারের নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি এবং ভাইস চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতনসহ রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, মতিঝিলে ১৫ কাঠা জমির ওপর তিনতলা বেজমেন্টসহ ১৫ তলা নান্দনিক কমার্শিয়াল ভবনের নির্মাণকাজ শুরু করেছে দেশের স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত