চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৫ করোনা রোগী।
সংক্রমণের হার ১৮ দশমিক ৭৪ শতাংশ। এদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, শুক্রবার নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে নতুন ৫২৩ ভাইরাসবাহকের মধ্যে শহরের বাসিন্দা ৪২৯ জন এবং বারো উপজেলার ৯৪ জন। ফলে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৯১ জনে পৌঁছালো। সংক্রমিদের মধ্যে শহরের ৩৫ হাজার ৩২৭ জন ও গ্রামের ৮ হাজার ৭৬৪ জন।
উপজেলা পর্যায়ে গতকাল শনাক্ত ৯৪ জনের মধ্যে হাটহাজারীতে ২৪ ও পটিয়ায় ২৩ জন, সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ১১ জন করে, বোয়ালখালীতে ৯ জন, রাউজান ও ফটিকছড়িতে ৪ জন করে, চন্দনাইশে ৩ জন, বাঁশখালীতে ২ জন এবং রাঙ্গুনিয়া, সন্দ্বীপ ও আনোয়ারায় ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় শহরের ৪ ও গ্রামের ১ করোনা রোগীর মৃত্যু হয়। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৪১৪ জন। এর মধ্যে ৩০৩ জন শহরের ও ১১১ জন গ্রামের বাসিন্দা।
মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৩৪ হাজার ৭শ’ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ৪ হাজার ৮২০ জন এবং বাসা থেকে চিকিৎসায় সুস্থ হন ২৯ হাজার ৯৮০ জন। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ৩০ জন ও ছাড়পত্র নেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৩১৪ জন।
