ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব ’৮৯ লিমিটেড এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাহাবুব-উল ইমাম (তমাল) ও এ এইচ হাশিম আহমেদ (নিপু) ।
গত ১০ এপ্রিল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় ২০২১-২২ সালের জন্য মোট ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।
নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কাজল আহমেদ জালালী, সহ-সভাপতি-১; টিএম সাহিদুল ইসলাম, সহ-সভাপতি-২; মো. এ. রাজ্জাক খান, যুগ্ম সাধারণ সম্পাদক -১; আসফ কবীর চৌধুরী (শত), যুগ্ম সাধারণ সম্পাদক-২; ফরিদউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ এবং সোহেল অমিতাভ, সহ-কোষাধ্যক্ষ।
নির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন— সালেহ মোহাম্মদ (টুটুল), মুশফিকুর রহমান চৌধুরী (মামুন), মির্জা মোহাম্মদ আনিসুর রহমান (কানন), সুলতানা সালমা খান (দোলা), মাইনুল জলিল চৌধুরী (অনুপ), রোমানা বিনতে মাসুদ (রোমানা), আনোয়ারুল আজিম (সাদেক), মো. হারুন-অর-রশিদ ও মো. মক্তবুর রহমান (মুক্ত)।
সভায় ১৫ সদস্যের উপদেষ্টা কমিটিও নির্বাচন করা হয়। কিবরিয়া মজুমদার ও তোফায়েল আহমেদ সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আবুল ফজল মীর (বাদল) ও বিপ্লব কুমার সরকার কো—চেয়ারম্যান—১ ও কো—চেয়ারম্যান-২ নির্বাচিত হয়েছেন।
ক্লাবের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রফেসর ড. এটিএম জাফরুল আজম, তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, শেখ কায়সার আহমেদ, মো. জাহিদ হোসেন ভূঁইয়া, কাউসার মাহমুদ, মো. মাহবুব আলম, জিয়াউদ্দিন আহমেদ (রিন্টু), এ এস এম মাহতাব উদ্দিন (রিপন), মো. ওমর ফারুখ (বাবলু), মো. খালেদুজ্জামান (জুয়েল) ও মো. তোফায়েল ইসলাম (নেহাল)।
