প্রতিবছর বেশ ঘটা করে পয়লা বৈশাখ পালন করেন বাঙালিরা। তবে গত বছর করোনার কারণে পয়লা বৈশাখের কোনো অনুষ্ঠান হয়নি। এবারও করোনার প্রাদুর্ভাব দিনকে দিন বাড়ছে। এদিকে পয়লা বৈশাখ উদ্যাপনের কথা ভুলে যাওয়ার অনুরোধ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। এ নিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
ওমর সানী লিখেছেন, ‘দয়া করে এবার পয়লা বৈশাখের নাম নেবেন না, ভুলে যান সামনে ঈদ নতুন কিছু কিনতে হবে। শুধু বাঁচার জন্য, স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। আল্লাহকে স্মরণ করুন, বেঁচে থাকলে পয়লা বৈশাখ-ঈদ অনেক পাবেন। রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, হোক না সেটা সীমিত। লস হিসাব করে লাভ নেই, আল্লাহ চাইলে সব হবে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে ওমরসানীর পরিবারের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। মৌসুমী, তার মেয়ে, ছেলে ও ছেলের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
