মেহেরপুরে জিহাদি বই উদ্ধার

গোপন বৈঠককালে জামায়াতের ৮ কর্মী গ্রেপ্তার

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১২:২১ এএম

মেহেরপুর শহরের মার্কাস মসজিদের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭ নারীসহ জামায়াতের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা সবাই জামায়াতে ইসলামীর রোকন।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন বৈঠককালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন মনিরুজ্জামান (৫৯), রাবেয়া বেগম (৪৯), সাবিহা সুলতানা (২৯), সুরাইয়া বেগম (১৯) ফাতেমা খাতুন (১৭), রিক্তা খাতুন (১৬), আয়শা হুমাইরা (২১) জাকিয়া সুলতানা (২৮)। এদের বাড়ি মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে এবং চুয়াডাঙ্গায়।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খাঁন জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে হানা দেয়। এই সময় তারা গোপন বৈঠক করছিল। তারা নিজেদের জামায়াতের রোকন বলে পরিচয় দিয়েছে। পুলিশ গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত