দেশে এক দিনে আরও ২ লাখ ৩৩ হাজার ৭৭৩ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন ও নারী ৭৮ হাজার ৩১৩ জন। এ নিয়ে দেশে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন।
এছাড়া গতকাল প্রথম ডোজের টিকা নেন আরও ১২ হাজার ১৫৭ জন। তাদের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৬৬ জন ও নারী ৪ হাজার ৪৯১ জন। এ নিয়ে দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়ে ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ জন।
এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পাশর্^প্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে মাত্র চারজনের। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান
স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের ৪৪টি হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ৩১ হাজার ৬১২ জন। এর মধ্যে ২১ হাজার ৬৯ জন পুরুষ ও ১০ হাজার ৫৪৩ জন নারী। এর মধ্যে সবচেয়ে বেশি টিকা নিয়েছে ৩ হাজার ৩৫৭ জন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৮২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১ হাজার ৭৮৯ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৭ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৭৯ জন।
এছাড়া ঢাকা বিভাগে ৬৮ হাজার ৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬ হাজার ৮৬৩ জন, রাজশাহীতে ২২ হাজার ৪৮৯ জন, রংপুর বিভাগে ১৮ হাজার ৩০০ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৮৮৩ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ৮০ জন এবং সিলেট বিভাগে ১৩ হাজার ৬৫৭ জন করোনাভাইরাসের টিকা নেন।
