এফবিসিসিআই

ভোটার তালিকা সংশোধনের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০২:৩৯ এএম

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)-এর ভোটার তালিকা সংশোধন চেয়ে করা আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি এম  ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রুলে আবেদনকারীকে বাদ দিয়ে তৈরি করা ত্রুটিপূর্ণ ওই তালিকা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ মে এফবিসিসিআই (২০২১-২০২৩ মেয়াদের)’র পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিচালনা পর্ষদের সদস্য বাংলাদেশ ফুড স্টাফ ইমপোর্টার অ্যান্ড সাপ্লায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এফবিসিসিআই সম্প্রতি যে ভোটার তালিকা প্রকাশ করেছে, সেখানে আনোয়ার হোসেনের নাম নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত