যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০৪:৩১ এএম

করোনাভাইরাস সংক্রমণের অত্যন্ত উচ্চহারের কারণে বাংলাদেশসহ অন্তত ১৫০টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই যোগ হয়েছে ১১৬টি দেশের নাম। গত মঙ্গলবারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্রাভেল’ বা ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকায় নাম ছিল ৩৪টি দেশের।

গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, তারা বিশ্বের ৮০ শতাংশ দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় আনতে পারে। করোনার উচ্চঝুঁকি রয়েছে উল্লেখ করে মঙ্গলবার যোগ হওয়া তালিকায় যুক্তরাজ্য, কানাডা, ইসরায়েল, মেক্সিকো, জার্মানির মতো দেশও রয়েছে।

বিভিন্ন দেশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি পুনর্মূল্যায়নের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। বরং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বিদ্যমান মহামারী সংক্রান্ত নির্দেশনার ওপর ভিত্তি করেই এমন নির্দেশনা জারি করা হয়েছে। তারা জানিয়েছে, এই সতর্কতা বাধ্যতামূলক নয়। এর মাধ্যমে মার্কিনিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত