উদ্যোক্তাদের জন্য ব্যাংক খাতে প্রথমবারের মতো শুরু হয়েছে এক্সেলারেটর কার্যক্রম ‘উদ্যোক্তা ১০১’। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ব্যাংকের একটি যৌথ উদ্যোগ। ‘উদ্যোক্তা ১০১’-এর প্রথম ব্যাচে ২৪ থেকে ৫৫ বছর বয়সী ৩১ উদ্যোক্তা রয়েছেন। প্রথম ব্যাচে ২১ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। গত ১০ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘উদ্যোক্তা ১০১’-এর প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাস হয় ১৭ এপ্রিল। গতকাল শনিবার অনুষ্ঠিত হয় কোর্সের তৃতীয় ক্লাসটি। ২০২১ সালে ‘উদ্যোক্তা ১০১’-এর মোট চারটি ব্যাচ কোর্স করবে। বিজ্ঞপ্তি
×
