নোট নেওয়ার কাজ সহজ করতে ফ্লেক্সসিল

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১২:১৩ এএম

পিডিএফ রিডার ও নোটকে এক করে হাইব্রিড অ্যাপ নিয়ে এসেছে ফ্লেক্সসিল। অ্যাপটি প্রচলিত পিডিএফ রিডারের চেয়ে একেবারে আলাদা। সাধারণত পিডিএফ রিডার ও নোটবুক দুটো আলাদাভাবে কাজ করে, তাই এগুলো আলাদা অ্যাপ হিসেবে সবার কাছে পরিচিত। ডিজিটাল মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজ আরও সহজ করতে নতুন অ্যাপটি সহায়ক হবে। অ্যাপটির সাহায্যে পিডিএফ খোলা যাবে এবং পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো প্রয়োজনমতো টুকে নেওয়া যাবে। চাইলে পিডিএফে দাগিয়ে রাখা যাবে, নতুন কোনো টীকা সংযুক্ত করা যাবে, এমনকি দরকার হলে পাশে কিছু লিখেও রাখা যাবে। এই অ্যাপে পিডিএফের যেকোনো ছবি নোটে কপি করে আনা যাবে। কপি করার জন্য বিশেষ কিছু করতে হবে না কেবল ছবি বা লেখা চিহ্নিত করে নোটে ক্লিক করলেই চলে আসবে সেগুলো। নোটগুলো সেভ করে রাখা যাবে এবং প্রয়োজন অনুযায়ী পরে সেগুলো ব্যবহার করা যাবে। এপল স্টোরের জন্য এই অ্যাপ বাজারে ছাড়া হয়েছে। অ্যান্ড্রয়েডের উপযোগী করে ছাড়ার জন্য পরীক্ষা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত