হেফাজতের পক্ষ নেওয়ায় রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৪ নম্বর বগাচতর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মিন্টুকে দলীয় শৃঙ্খলা ও দলের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রবিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ লংগদু উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪ নম্বর বগাচতর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মিন্টু বর্তমান প্রেক্ষাপটে হেফাজত ও জামায়াতে ইসলামীর পক্ষে মোবাইলে ফেইসবুকে বিভিন্ন মন্তব্য ও দলের বিরুদ্ধে উসকানিমূলক স্ট্যাটাস প্রদান করায় দলের গঠনতন্ত্রের (ক) এর-২২ ধারা মোতাবেক তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
