নবম-দশম শ্রেণি : বাংলা প্রথম পত্র

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১১:২৯ পিএম

কবিতা : কপোতাক্ষ নদ

বহুনির্বাচনী

১. ‘দুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি স্তনে’ এখানে কবি কাকে দুগ্ধ স্রোতোরূপী বলে সম্বোধন করেছেন?

ক. মাকে             খ. কপোতাক্ষ নদকে

গ. স্বদেশকে                    ঘ. সাগরকে

২. নদীর কলকল ধ্বনি কবির কানে কীসের মতন লাগে?

ক. সংগীতের সুরের মতন

খ. মধুর মতন

গ. মায়া-মন্ত্রধ্বনির মতন

ঘ. কূলভাঙা গর্জনের মতন

৩. বিরলে কবি কার কথা ভাবেন?

ক. দেশের কথা    খ. মায়ের কথা

গ. নিজের কথা     ঘ. নদীর কথা

৪. কপোতাক্ষ নদ কাকে জলরূপ কর দেয়?

ক. সাগরকে                     খ. কবিকে

গ. মেঘকে                       ঘ. মাটিকে

৫. কপোতাক্ষ নদ কবিতাটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?

ক. মেঘনাদবধ কাব্য

খ. চতুর্দশপদী কবিতাবলি

গ. বীরাঙ্গনা কাব্য  

ঘ. ব্রজাঙ্গনা কাব্য

৬. চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণকে কী বলে?

ক. অষ্টপদ                       খ. অষ্টক

গ. ষষ্ঠপদ                       ঘ. ষষ্টক

৭. নিচের কোনটি চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল?

ক. কখখক কখখক            খ. ঘঙচ ঘঙচ

গ. ঘঙঘঙ চচ       ঘ. কককক খখখখ

৮. কপোতাক্ষ নদ কবিতায় কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

ক. স্বজনপ্রীতি     খ. স্বদেশপ্রেম

গ. আত্মপ্রেম      ঘ. মায়ের প্রতি ভালোবাসা

৯. মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮২০                       খ. ১৮২৪ 

গ. ১৮২৬                       ঘ. ১৮২৮

১০. ‘একেই বলে সভ্যতা’ কী ধরনের গ্রন্থ?

ক. কাব্যগ্রন্থ         খ. নাটক

গ. উপন্যাস         ঘ. প্রহসন

১১. কে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন?

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

১২. কপোতাক্ষ নদ কী ধরনের কবিতা?

ক. রোমান্টিক       খ. চতুর্দশপদী

গ. ভাববাদী                     ঘ. মন্ময়

১৩. সাগরদাঁড়ি গ্রাম কোন নদীর তীরে অবস্থিত?

ক. কর্ণফুলী                     খ. তিতাস

গ. কপোতাক্ষ       ঘ. ব্রহ্মপুত্র

১৪. কবি কোন দেশে থাকাকালীন কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেন?

ক. কানাডা                      খ. ফ্রান্স

গ. আমেরিকা       ঘ. জার্মানি

১৫. কপোতাক্ষ নদ ও সাগরের মধ্যে কীসের সম্পর্ক?

ক. প্রজা ও রাজার খ. সন্তান ও পিতার

গ. দাস ও প্রভুর    ঘ. কন্যা ও জননীর

১৬. কপোতাক্ষ নদ কবিতায় কবি নদীর জলকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

ক. অমৃত সুধার সঙ্গে খ. বৃষ্টি জলের সঙ্গে

গ. মায়ের দুধের সঙ্গে    ঘ. জমজমের জলের সঙ্গে

১৭. কপোতাক্ষ নদ কবিতায় প্রকাশিত হয়েছে

i. দেশপ্রেম 

ii. জন্মভূমির প্রতি আকুলতা

iii. প্রকৃতিপ্রেম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. ii ও iii

গ. i ও iii                   ঘ. i, ii ও iii

১৮. সনেটের ষষ্টকে কী থাকে?

ক. অনুভূতির সমাপ্তি          খ. কাব্যের সৌন্দর্য

গ. ভাবের পরিণতি ঘ. ভাবের বিশ্লেষণ

১৯. কপোতাক্ষ নদ সাগরকে কী কররূপে দেয়?

ক. মাছ    খ. পলিমাটি    গ. জল   ঘ. ঢেউ

২০. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?

ক. পদ্মাবতী        খ. কৃষ্ণকুমারী

গ. বীরাঙ্গনা         ঘ. মেঘনাদবধ কাব্য

২১. ‘আর কি হে হবে দেখা’ এখানে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?

ক. সন্দেহ                       খ. সংশয়

গ. অভিমান                     ঘ. আবেগ

২২. বিশ্বসাহিত্যে সনেটের স্রষ্টা কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত    খ. জন মিলটন

গ. পেত্রার্ক                           ঘ. শেকসপিয়ার

২৩. কপোতাক্ষ নদ কবিতা কোন ছন্দে রচিত?

ক. স্বরবৃত্ত                       খ. মাত্রাবৃত্ত

গ. অক্ষরবৃত্ত        ঘ. অমিত্রাক্ষর

২৪. চতুর্দশপদী কবিতার স্তবক কয়টি?

ক. দুটি               খ. তিনটি

গ. চারটি             ঘ. পাঁচটি

২৫. মাইকেল মধুসূদন দত্তের জন্ম জেলার নাম কী?

ক. কুষ্টিয়া                       খ. যশোর

গ. ঝিনাইদহ        ঘ. চট্টগ্রাম

উত্তর

১. খ, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. ঘ, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. গ, ১৯. গ, ২০. ঘ, ২১. খ, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত