বিডি সমাচার ফাউন্ডেশনের সেহেরি বিতরণ

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১০:১৪ পিএম

বিডি সমাচার ফাউন্ডেশনের উদ্যোগে গভীর রাতে ছিন্নমূল ও পথচারীদের মাঝে রাজধানীর মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, কমলাপুর, শাহাজানপুর এ সেহেরি বিতরণ করা হয়েছে।

সোমবার বিডি সমাচার ফাউন্ডেশন এ কর্মসূচি পালন করে। 

এ সময় উপস্থিত ছিলেন, বিডি সমাচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বিডি সমাচার ২৪ ডটকম এর সম্পাদক মো. মহসিন হোসেন, ফাউন্ডেশনের সদস্য, বিডি সমাচার এর স্টাফ রিপোর্টার মিঠু চন্দ্র শীল, ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান, কাজী আব্দুল খালেক, মো. আনিসুল ইসলাম, রাজীব খান প্রমুখ।

মো. মহসিন হোসেন বলেন, গভীর রাতে রাজধানীর বিভিন্ন বস্তি, কলোনি, রেলওয়ে স্টেশনে না গেলে বোঝাই সম্ভব না যে মানুষ বাস্তবে কতটা অসহায় জীবনযাপন করছে। খোলা আকাশের নিচে, খেয়ে না খেয়ে দিনের পর দিন মানবেতর জীবন কাটছে মানুষের। তাই সমাজের বিত্তশালীদের আহ্বান করব নিজের সাধ্যানুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে। 

২০২০ সালের প্রথম দিকে দেশে করোনা শনাক্ত হওয়ার পর যখন প্রথম লকডাউন ঘোষণা করে সরকার, তখন অসহায় মানুষের পাশে দাঁড়াতেই বিডি সমাচার ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত