চলে গেলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০১:২৭ এএম

প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় চলে গেলেন তার সহধর্মিণী প্রতিমা ঘোষও। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় কলকাতার নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

জলপাইগুড়ির মেয়ে প্রতিমা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সঙ্গেই পড়াশোনা করতেন। পরে বিদ্যাসাগর কলেজে অধ্যাপনাও করেছেন তিনি। প্রতিমা ঘোষের লেখা একাধিক বই আছে।

১৪ এপ্রিল স্বামী-স্ত্রী দুজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর কবির ইচ্ছানুযায়ী বাড়িতেই তাদের চিকিৎসা চলছিল।

গত ২১ এপ্রিল শঙ্খ ঘোষের মৃত্যুর পর প্রতিমা ঘোষের শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, তাকে হাসপাতালে নেওয়ারও উপায় ছিল না বলে পরিবারের সূত্রে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। আনন্দবাজার জানিয়েছে, নিমতলা শ্মশানে প্রতিমা ঘোষের শেষকৃত্য হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত