এক পুয়ের্তো রিকান বক্সারের বিরুদ্ধে তার গর্ভবতী প্রেমিকাকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠেছে। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে লড়াই করেছিলেন ফেলিক্স ভারদেজো নামের এই বক্সার।
ফেলিক্সের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার প্রেমিকা কেইসলা রদ্রিগেজকে আক্রমণ করেন এবং তারপর তার দেহ মার্কিন দ্বীপ অঞ্চলটির রাজধানী সান হুয়ানের কাছে একটি ব্রিজ থেকে ফেলে দেন।
পুলিশ জানিয়েছে, তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করছেন ফেলিক্স।
এই মৃত্যু পুয়ের্তো রিকোয় নারীদের প্রতি সহিংসতা ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদের জন্ম দিয়েছে।
জানুয়ারিতে, দ্বীপটিতে নারীদের প্রতি সহিংসতার কারণে এক জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্থানীয় মানবাধিকার সংগঠন জানায়, পুয়ের্তো রিকোয় প্রতি বছর কমপক্ষে ৬০টির মতো নারী হত্যার ঘটনা ঘটে। সপ্তাহে কমপক্ষে একজন নারী এই নৃশংসতার শিকার হয়।
২৭ বছর বয়সী বিবাহিত লাইটওয়েট বক্সার ফেলিক্সের বিরুদ্ধে অপহরণ, গাড়ি ছিনতাই, অনাগত শিশু ও ইচ্ছাকৃত হত্যার অভিযোগ উঠেছে।
ফেডারেলের অভিযোগ অনুসারে, ফেলিক্স তার প্রেমিকাকে বেঁধে ব্রিজ থেকে ফেলে দেওয়ার আগে মুখে ঘুষি মারেন।
