চাকরি

আপডেট : ১০ মে ২০২১, ০৪:১৯ এএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার ১ জন। ব্যবসাশিক্ষা, ব্যবসায় প্রশাসন বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন। মেডিকেল টেকনোলজি (ফার্মেসি)তে ডিপ্লোমা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। মেডিকেল আসিস্ট্যান্ট ১ জন। মেডিকেল টেকনোলজি (ফার্মেসি)তে ডিপ্লোমা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অভ্যর্থনাকারী ১ জন। স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গাড়িচালক ৩ জন। এসএসসি বা সমমানের পাসসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনায় অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ২৭ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৩০ এপ্রিল ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। কমিশনের এই www.sec.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৩ মে ২০২১ রাত ১২টা পর্যন্ত। পরীক্ষাসহ যাবতীয় তথ্য জানা যাবে কমিশনের ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৯ এপ্রিল, পৃষ্ঠা ৭

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) ১ জন। এইচএসসি সমমান বা তদূর্ধ্ব পাস। সশস্ত্র বাহিনী/বিজিবির অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/মাস্টার ওয়ারেন্ট অফিসার বা বাংলাদেশ পুলিশয়ের ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তা হতে হবে। সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা/নিরাপত্তা বিভাগে কর্ম অভিজ্ঞতাসম্পন্ন এবং প্রতিরক্ষা/ আধাসামরিক বাহিনীর আইন প্রয়োগকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অগ্রাধিকার পাবে। মূল বেতন : ৫২০০০ টাকা। ২ মে ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। http://cpgcbl.gov.bd এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করার শেষ তারিখ ২৯ মে ২০২১ রাত ১১টা পর্যন্ত। প্রয়োজনীয় কাগজপত্র সহ পূরণকৃত আবেদন ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), ঢাকা এই ঠিকানায় অফিস চলাকালীন পৌঁছানো যাবে।

সূত্র : ইত্তেফাক, ৩ মে, পৃষ্ঠা ৫।

জেলা পরিষদ, মৌলভীবাজার

পদ ও যোগ্যতা : বার্তাবাহক ১ জন। অষ্টম শ্রেণি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। পরিচ্ছন্নতা কর্মী ১ জন। সুস্বাস্থ্যের অধিকারী। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৩১ মে ২০২১ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। নিয়োগ বিজ্ঞপ্তি ও দরকারি সব তথ্য জানা যাবে পরিষদের এই (www.zpmoulvibazar.gov.bd) ) ওয়েবসাইট থেকে। ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন জমার শেষ তারিখ ৩১ মে ২০২১ অফিস চলাকলীন পর্যন্ত। যোগাযোগ : জেলা পরিষদ, মৌলভীবাজার।

সূত্র : ইত্তেফাক, ২৯ এপ্রিল, পৃষ্ঠা ২

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত