সৌন্দর্যচর্চায় আয়ুর্বেদিক উপাদান

আপডেট : ১১ মে ২০২১, ০৯:১৬ এএম

রূপচর্চায় কত কিছুই না ব্যবহার করা হয়। ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে আয়ুর্বেদিক উপাদান চমৎকার কাজ করে। নিচের এই উপাদানগুলো কাজে লাগাতে পারেন।

অ্যালোভেরা: ত্বকে নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করুন। এটি ত্বকের সৌন্দর্য মেইনটেইনের জন্য গুরুত্বপূর্ণ।

অয়েল ম্যাসাজ: শুধু চুলের জন্যই যে অয়েল ম্যাসাজ তা নয়, ত্বকেরও অয়েল ম্যাসাজ প্রয়োজন।

মধু: ঠোঁটের যত্নে প্রতিদিন মধু দিয়ে ঠোঁট ঘষে নিন।

প্রাকৃতিক খাবার: প্রতিদিন শাকসবজি, ফলের জুস এবং কাঁচা খাবার খেতে হবে।

ভিটামিন সি: প্রতিদিন যেকোনো একটি ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। আমলকী, লেবু বা কমলা ভিটামিনের ভালো উৎস।

নিমের পানি: এই পানি পান করুন। এটা দিয়ে গোসল এবং মুখ ধুয়ে নিন। এটি ত্বকের সুস্বাস্থ্যের জন্য চমৎকার কাজ করবে।

হলুদ-চন্দন: প্রদাহ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চমৎকার কাজ করে এই উপাদান।

টক দই: চুলের জন্য চমৎকার খাবার এটি। সপ্তাহে একদিন টকদই দিয়ে চুল ধুয়ে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত